টাকা ডাবল করতে চান? ভয় পাচ্ছেন যাতে টাকা ডুবে না যায়! পোস্ট অফিস দিচ্ছে সেই সুযোগ!

Risk ছাড়া টাকা ডবল করতে চাইলে কিষান বিকাশ পত্র ( Kisan Vikas Patra )সবার কাছেই পছন্দের Option। এখানে আপনার জমানো টাকা পুরোপুরিভাবে সুরক্ষিত থাকবে কারণ এটি একটি সরকারি স্কিম। এবং নির্দিষ্ট সময়মতো আপনার আপনার টাকা ডাবল করে Return পাবেন। 

অনেকেই রয়েছেন যারা ভুলভাল জায়গায় টাকা ইনভেস্ট করে নিজেদের টাকার ক্ষতি করেন – তাই কিষান বিকাশ পত্র ( KVP ) তাদের জন্য সবথেকে ভালো অপশন হতে পারে। 

Kisan Vikas Patra কি ? 

এটি একটি পুরোপুরি সরকারি স্কিম এই স্কিমটি রয়েছে পোস্ট অফিসে, যেখানে একটি নির্দিষ্ট সুদের হার দেওয়া হয় এবং সেই সুদের হার অনুযায়ী সময়মতো আপনি আপনার টাকা ডবল করে রিটার্ন পাবেন। 

Kisan Vikas Patra-এর কিছু বৈশিষ্ট্য

বর্তমানে সুদের হার 7.5% Interest

টাকা ডাবল করতে সময় নেয় 9 বছর 7 মাস ( 115 মাস )

সর্বনিম্ন ইনভেস্ট করতে পারবেন – ₹1000 টাকা

সর্বোচ্চ ইনভেস্ট করতে পারবেন – No Limit 

আপনারা চাইলে Single, Joint, Minor সব ধরনের অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। 

নমিনী দেওয়ার সুবিধা পাবেন। 

Loan এর সুবিধা পাবেন। 

Aadhaar Card, Pan Card, Photo, এইসব নিয়ে যেতে হবে পোস্ট অফিসে। 

Account transfer facility পাবেন এক পোস্ট অফিস থেকে অন্য পোস্ট অফিস সম্পূর্ণ ফ্রিতে যেকোনো জায়গায়। 

দরকার পড়লে  Pre-matured close ও করাতে পারবেন। 

Kisan Vikas Patra  Pre-maturity Close করার নিয়ম – 

দেখুন আপনার দরকার পড়লে কিষাণ বিকাশ পত্র এই schem থেকে আপনারা আগে টাকা তুলতে পারবেন কিন্তু তার জন্য কিছু নিয়ম ( Rule ) রয়েছে – 

  • প্রথম Account holder মৃত্যু হলে 
  • দ্বিতীয় আদালত থেকে রায় দিলে 
  • তৃতীয় কোন গেজেটেড অফিসারের সাইন নিয়ে। 

এই তিনটে কারণে Account Close করলে আপনারা Interest সহকারে আপনার টাকা Return পাবেন। যখন ম্যাচুরিটি করাবেন সেই সময়ে যত টাকা ইন্টারেস্ট হবে তার সাথে আপনার জমা রাশি। 

এইসব কারণ ছাড়া যদি আপনি Account Close করাতে চান সেই ক্ষেত্রে- 

  • প্রথম 2 বছর কোনভাবে Close করা যাবে না, কোনভাবেই না। 
  • 2 বছর Close করলে শুধুমাত্র আপনারা সেভিংস অ্যাকাউন্টের ইন্টারেস্ট রেট পাবেন যেটা বর্তমানে 4% চলছে। 
  • ম্যাচিউরিটি হওয়ার আগে অব্দি টাকা তুললে এই নিয়মটি থাকবে শুধুমাত্র 4% ইন্টারেস্ট রেট পাবেন। 

Kisan Vikas Patra নিয়ে দরকারি কিছু কিছু প্রশ্নের উত্তর – 

  1. Death Account Holder?

যদি একাউন্ট হোল্ডারের মৃত্যু ঘটে যায়, যার নামে একাউন্ট রয়েছে তার যদি কোন কারণবশত মৃত্যু ঘটে তখন কিন্তু নমিনি যে রয়েছে সে একাউন্টের টাকা নিতে পারবে। কিন্তু জয়েন্ট একাউন্টের ক্ষেত্রে ফার্স্ট হোল্ডারে মৃত্যু ঘটলে সেকেন্ড হোল্ডার সেই স্কিম টি চালু রাখতে পারবে বা চাইলে একাউন্টটি কে ক্লোজ করে যে নমিনি থাকবে তাকে পুরো এমাউন্টটি দিয়ে দিতে পারবে।

2. KVP লোনের সুবিধা পাওয়া যায়?

কিষাণ বিকাশ পত্র Passbook আপনি জমা রেখে পোস্ট অফিস থেকে বা ব্যাংক থেকে লোন নিতে পারবেন, আপনার জমা রাশির 90% টাকা আপনি লোন নিতে পারবেন। মনে করুন ১ লাখ টাকা কিষান বিকাশ পত্রে রাখলে আপনি লোন পেতে পারেন ৮০ থেকে ৯০ হাজার অব্দি। 

3. KVP ট্যাক্স  ( TAX) বেনিফিট পাওয়া যায়?

কিষাণ বিকাশ পত্র স্কিম থেকে আপনারা কোন ট্যাক্সের বেনিফিট পাবেন না। No TAX Benefit.

4. Kisan Vikas Patra কতগুলো একাউন্ট খোলা যায় ?

আপনারা চাইলে একের অধিক অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। যত ইচ্ছা তত। 

উদাহরণ – প্রথমবার ১০,০০০ টাকা জমা করলেন 

কিছুদিন পর আপনার কাছে যদি আবার কিছু টাকা হয় সে ক্ষেত্রে আবার আপনি Account Open  করতে পারবেন।  

এইভাবে আপনি একের অধিক একাউন্ট ওপেন করতে পারবেন শুধুমাত্র প্রতিটি অ্যাকাউন্টের মধ্যে তিন মাসের Gap থাকতে হবে। (১টি কিষান বিকাশ পত্র একাউন্ট ওপেন করার পর আপনি তিন মাস বাদে আপনি আবার কিষান বিকাশ পত্র একাউন্ট ওপেন করতে পারবেন)

5. সত্যি কি কি Kisan Vikas Patra টাকা ডাবল করে ?

হ্যাঁ এটি একটি Goverment Scheme তাই আপনারা এখানে টাকা ডবল পাবেন। একদম 100% পাবেন। 

6. কারা কারা Invest করতে পারবে ? 

এখানে শুধুমাত্র ভারতীয় নাগরিকরাই ইনভেস্ট করতে পারে। 

কোন Age Limit নেই সবাই বিনিয়োগ করতে পারবে। 

7. KVP অ্যাকাউন্ট অনলাইন খোলা যায় ? 

কিষণ বিকাশ পত্র একাউন্ট খোলার জন্য আপনাকে পোস্ট অফিস গিয়ে Account Open করতে হবে। আধার কার্ড, প্যান কার্ড, ফটো, মোবাইল নাম্বার এইসব জিনিসপত্র নিয়ে গেলে আপনারা কিষান বিকাশ পত্র একাউন্ট ওপেন করতে পারবেন। 

RETURN ( 9 YEARS 7 MONTH ) KVP SCHEME –

InvestReturn
10,00020,000
50,0001,00,000
1,00,0002,00,000
অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন

Leave a Comment