আপনি যদি গ্যারান্টি রিটার্ন চান তার সাথে লাইফ ইন্সুরেন্স কভার চান, বাজারে ঝুঁকি এড়িয়ে চলতে চান তাহলে LIC- এর এই পাঁচটি প্ল্যান আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে।
“জীবনের সাথে, জীবনের পরেও”। এই লাইনটা হয়তো আপনারা বা আপনাদের বাবা-মা সবাই শুনেছে। 1956 ছাল থেকে লক্ষ লক্ষ পরিবার LIC-এর উপর ভরসা করে আসছে। অনেকেই এখনো রয়েছেন যারা এই জায়গায় ইনভেস্ট করতে পছন্দ করেন। গ্রাম থেকে শহর সব জায়গায় পরিষেবা রয়েছে ভারত জুড়ে।
LIC কেনো নিবেন –
- LIC সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠান তাই নিরাপত্তা এবং বিশ্বাসযোগ্যতা বেশি পাবেন।
- LIC বেশিরভাগ পলিসিতে আপনারা জীবন বীমা সুরক্ষা সঞ্চয় রিটার্ন সব সুবিধাই পাবেন।
- যিনি বিনিয়োগ করেছেন তার যদি কোন কারণবশত অকাল মৃত্যু হয় তার পরিবার আর্থিক সহায়তা পাবে।
- ইনকাম ট্যাক্স আইনের 80C & 10D অনুযায়ী ট্যাক্সের ছাড় পাবেন (নির্দিষ্ট শর্তে)।
- ভবিষ্যতের লক্ষ্য যেরকম ধরুন বাড়ি, সন্তানের পড়াশোনা, রিটায়ারমেন্ট এর জন্য পরিকল্পিত সঞ্চয় করতে পারবেন।
- LIC – চাইল্ড প্ল্যান, পেনশন প্ল্যান, টার্ম প্ল্যান, মানি ব্যাক, ULIP – বিভিন্ন ধরনের প্রয়োজন অনুযায়ী আপনি এখান থেকে প্ল্যান বেছে নেওয়ার সুযোগও পাবেন।
এই আর্টিকেল থেকে কি কি জানতে পারবেন?
- LIC এর সেরা ৫ প্ল্যানের তালিকা
- কোন প্ল্যান কার জন্য উপযুক্ত
- প্রিমিয়াম ও ম্যাচুরিটি তুলনা
- রিটার্ন (IRR) কত পাওয়া যায়
- আপনার জন্য কোন প্ল্যানটি সঠিক
- LIC-এর টপ ৫ প্ল্যান
1. New Endowment Plan (Table 714)
- কাদের জন্য ভালো: নিরাপদ সেভিংস + ইন্সুরেন্স কভার
- মিনিমাম এন্ট্রি বয়স: ১৮ বছর
- ম্যাক্সিমাম এন্ট্রি বয়স: ৫০ বছর
- মিনিমাম সাম assured: ₹২ লাখ
- পলিসি টার্ম: ১২-৩৫ বছর
- আনুমানিক রিটার্ন (IRR): ৬.৬%
LIC Plan কেন নেবেন?
এটি LIC-এর সবচেয়ে জনপ্রিয় সেভিংস প্ল্যান যেখানে আপনারা ম্যাচুরিটি ও ডেথ বেনিফিট দুটোই পেয়ে যাবেন।
2. Jeevan Anand (Table 715)
- কাদের জন্য ভালো: যারা লাইফটাইম রিস্ক কভার চান তাদের জন্য ভালো।
- ম্যাচুরিটির পরেও ইন্সুরেন্স কভার থাকে
- এন্ট্রি বয়স: ১৮-৫০ বছর পর্যন্ত
- আনুমানিক রিটার্ন (IRR): ৫.৬%
- বিশেষ সুবিধা:
- ম্যাচুরির পরেও ₹১০লক্ষ পর্যন্ত লাইভ কভার চলতে থাকবে।
3. Jeevan Lakshya
- কাদের জন্য ভালো: আপনার বাড়ি শিশুদের ভবিষ্যতের জন্য সেটা শিক্ষা হোক বা বিয়ে।
- প্রিমিয়াম ওয়েভার বেনিফিট পাবেন
- গ্যারান্টেড ম্যাচরিটি বেনিফিট পাবেন
- ইনকাম বেনিফিট রাইডার পাবেন
- আনুমানিক (IRR): ৬.৫৯%
- কেন গুরুত্বপূর্ণ এই পলিসি?
- পলিসি হোল্ডার যদি কোন কারণবশত না থাকে সেই ক্ষেত্রেও শিশুর লক্ষ্য পূরণ হতে কোন বাধা তৈরি হবে না।
4. Jeevan Labh
- কাদের জন্য ভালো: তুলনামূলক বেশি রিটার্ন চান তাহলে এই স্কিম বেস্ট
- লিমিটেড সময়ের জন্য প্রিমিয়াম পেমেন্ট
- হাই ম্যাচুরিটি ভ্যালু, স্কিম যখন ম্যাচিউরড হবে তখন বেশি ভ্যালু পাওয়া যাবে।
- আনুমানিক IRR: ৬.৭৯%
- বিশেষ সুবিধা:
- কোম সময়ের জন্য প্রিমিয়াম দিয়ে বেশি সময় অবধি লাভ পাওয়া যাবে এই স্কিম থেকে।
5. Jeevan Umang
- কাদের জন্য ভালো: আজীবন পেনশন পাবেন তার সাথে আবার রেগুলার ইনকাম পাবেন।
- হোল লাইফ প্ল্যান (১০০ বছর পর্যন্ত)
- ১৫-৩০ বছর প্রিমিয়াম পেমেন্ট
- প্রতিবছর গ্যারান্টি ইনকাম
- আনুমানিক IRR: ৪.২৪%
LIC প্ল্যানের রিটার্ন তুলনা (IRR)
| PLAN | RETURN |
| New Endowment | 6.6% |
| Jeevan Anand | 5.6% |
| Jeevan Lakshy | 6.59% |
| Jeevan Labh | 6.79% |
| Jeevan Umang | 4.24% |
কেন নেবেন?
- ৪৫-৫০ বছর থেকে আজীবন টেক্সটলি ইনকাম আপনারা করতে পারবেন।
- কোন LIC প্ল্যান কার জন্য সেরা? (Quick Guide)
- শিশুদের জন্য – Jeevan Lakshya
- সেভিং + সুরক্ষা – New Endowment
- লাইফটাইম কভার – Jeevan Anand
- বেশি রিটার্ন – Jeevan Labh
- পেনশন/ইনকাম – Jeevan Umang
প্ল্যান কি আপনার জন্য ঠিক?
- যদি আপনি চান:
- ঝুঁকিহীন বিনিয়োগ
- লাইফ ইন্স্যুরেন্স কভার
- গ্যারান্টেড রিটার্ন
- সরকারি নিরাপত্তা
- এগুলো যদি আপনি চান তাহলে LIC আপনার জন্য উপযুক্ত।
Frequently Asked Questions (FAQs)
1. LIC প্ল্যান কি সম্পূর্ণ নিরাপদ?
হ্যাঁ, ভারত সরকারের সমর্থনে পরিচালিত হয় এবং Sovereign Guarantee আছে
2. প্ল্যানে কত রিটার্ন পাওয়া যায়?
গড়ে ৫.৫% – ৭% IRR পাওয়া যায়।
3. ট্যাক্স বেনিফিট আছে?
হ্যাঁ, 80C ও 10(10D) অনুযায়ী ট্যাক্স ছাড় পাওয়া যায়।
4. মাঝপথে পলিসি বন্ধ করা যায়?
হ্যাঁ, ১ বছর পর সারেন্ডার ও লোন সুবিধা রয়েছে।
5. শিশুদের জন্য কোন প্ল্যান ভালো?
Jeevan Lakshya শিশুদের জন্য সবচেয়ে ভালো।
চূড়ান্ত মতামত
এই ৫টি প্ল্যান তাদের জন্য যারা নিরাপত্তা, গ্যারান্টি ও স্থায়িত্ব চান।
ঝুঁকিপূর্ণ বিনিয়োগ না চাইলে এই প্ল্যানগুলি আপনার ফাইনান্সিয়াল প্ল্যানিং-এর শক্ত ভিত্তি হতে পারে।
