অনিশ্চিত অর্থনৈতিক পরিস্থিতিতে নিরাপদ বিনিয়োগের গুরুত্ব অনেক বেড়েছে আজকের দিনে। শেয়ার মার্কেট বা মিউচুয়াল ফান্ডে রিক্স থাকলেও, অনেক বিনিয়োগকারী এমন একটি অপশন খোঁজেন যেখানে নিরাপত্তা ও নিশ্চিত রিটার্ন- দুটোই পাওয়া যায়। একটি শক্তিশালী বিকল্প হিসেবে সামনে আসে ঠিক তখনি পোস্ট অফিসের NSC (National savings certificate)।
দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছে ভারত সরকার – সমর্থিত এই স্কিমটি। বর্তমানে প্রায় 7.7% ফিক্সট ইন্টারেস্ট রেট সহ এই স্কিমটি মধ্যবিত্ত এবং সেফ ইনভেস্টমেন্ট খোঁজার মানুষের জন্য আদর্শ।
NSC (National savings certificate) কী?
NSC বা ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট হল একটি Government-backed Fixed Income Investment Scheme, যা পোস্ট অফিসের মাধ্যমে পরিচালিত হয়। নির্দিষ্ট মেয়াদ শেষে সুদসহ একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ পান এবং এখানে আপনি এককালীন একটি নির্দিষ্ট পরিমাণ টাকা বিনিয়োগ করেন।
এটি বিশেষভাবে জনপ্রিয় কারণ:
- এটি সম্পূর্ণ নিরাপদ (সরকার দ্বারা সমর্থিত)
- নির্দিষ্ট সুদের হার (ফিক্সড রিটার্ন)
- ট্যাক্স সেভিং সুবিধা (Section 80C)
- NSC স্কিমের মূল বৈশিষ্ট্য (Key Features)
- সুদের হার (Interest rate)
- বর্তমান সুদের হার: 7.7% (Compounded Annually)
- সুদ প্রতি বছর যোগ হয়ে কম্পাউন্ড হয় পরবর্তী বছরের জন্য
মেয়াদ(Tenure)–
সাধারণত ৫ বছর NSC-এর মেয়াদ
এই সময়ের আগে সাধারণ ভাবে টাকা তোলা যায় না
বিনিয়োগের পরিমাণ –
- ন্যূনতম বিনিয়োগ: ₹100
- সর্বোচ্চ বিনিয়োগের কোন নির্দিষ্ট সীমা নেই
ঝুঁকি (Risk Factor)–
- সম্পূর্ণ Risk -Free Investment
- কারণ এটি Government -Backed Scheme
NSC -এ বিনিয়োগ করলে কিভাবে রিটার্ন পাওয়া যায়?
NSC -এ সুদ Compounding basis -এ গণনা করা হয়। অর্থাৎ প্রতি বছর সুদের টাকা মূল টাকার সঙ্গে যুক্ত হয়ে পরের বছর আবার সুদ দেয়।
উদাহরণ:
ধরুন আপনি ₹1,00,000 বিনিয়োগ করলেন ৫ বছরের জন্য:
- সুদের হার: 7.7%
- ৫ বছর পরে আপনি পাবেন আনুমানিক ₹1,44,903
- অর্থাৎ, আপনি প্রায় ₹44,903 সুদ আয় করবেন।
National savings certificate -এ ট্যাক্স সুবিধা ( Tax Benefits)
NSC স্কিমটি ট্যাক্স সেভিং এর জন্য খুবই জনপ্রিয়।
- Section 80C
- বছরে সর্বোচ্চ ₹1.5 লাখ পর্যন্ত ইনভেস্টমেন্টে ট্যাক্স ছাড়া পাওয়া যায়
- প্রতিবছরের সুদ Reinvested হয় এবং সেটিও 80C -তে ছাড় পায় (শেষ বছরের ছাড়া)
- Maturity সময় সুদের উপর ট্যাক্স দিতে হয়
TDS:
- NSC-এ কোনো TDS কাটা হয় না
- তবে সুদ আপনার ট্যাক্সেবল ইনকামের মধ্যে যোগ হয়
National savings certificate অ্যাকাউন্টের ধরন –
আপনি NSC বিভিন্নভাবে খুলতে পারেন:
- Single holder account
- Joint account (Joint A & Joint B)
- Miror account (Guardian-এর মাধ্যমে)
NSC-এ লোন সুবিধা –
National savings certificate কে collateral হিসাবে ব্যবহার করা যায়
- ব্যাংক থেকে প্রায় 100% পর্যন্ত লোন পাওয়া সম্ভব
- জরুরী টাকার প্রয়োজনে এটি খুবই কার্যকর
- NSC ট্রান্সফার ও নোমিনেশন সুবিধা
ট্রান্সফার:
- এক পোস্ট অফিস থেকে অন্য পোস্ট অফিসে ট্রান্সফার করা সম্ভব
- এমনকি এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তির নামেও ট্রান্সফার করা সম্ভব
Nomination:
- আপনি নোমিনি যোগ করতে পারেন
- বিনিয়োগকারীর মৃত্যুর পর নোমিনি সহজে টাকা পেয়ে যান
NSC Premature Withdrawal (আগে টাকা তোলা)
সাধারণত NSC ৫ বছরের আগে ভাঙানো যায় না। তবে কিছু বিশেষ ক্ষেত্রে অনুমতি রয়েছে:
- বিনিয়োগকারীর মৃত্যু হলে
- আদালতের নির্দেশে
- যৌথ অ্যাকাউন্টের ক্ষেত্রে নির্দিষ্ট শর্তে
NSC বনাম Fixed Deposit (FD)
কারা NSC -এ বিনিয়োগ করবেন?
- এই স্কিমটি বিশেষভাবে উপযোগী
- যারা Safe Investment খুঁজছেন
- যারা Tex Saving করতে চান
- যারা Fixed Return চান
- যারা ৫ বছরের জন্য টাকা রাখতে পারবেন
NSC-এ বিনিয়োগ করার ধাপ (How to Invest) –
আপনি খুব সহজেই NSC-এ বিনিয়োগ করতে পারেন:
- নিকটবর্তী পোস্ট অফিসে যান
- National savings certificate application form পূরণ করুন
- KYC ডকুমেন্ট (Aadhar, PAN ) জমা দিন
- টাকা জমা দিন (Cash/Cheque/Online)
- আপনার NSC certificate পেয়ে যান
গুরুত্বপূর্ণ টিপস –
- NSC দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য রাখুন
- ট্যাক্স সেভিং প্ল্যানিং-এর সাথে যুক্ত করুন
- জরুরী ফান্ড হিসেবে ব্যবহার না করাই ভালো
- Nominee অবশ্যই অ্যাড করুন
FAQs (National savings certificate)
NSC-এ সর্বোচ্চ কত টাকা বিনিয়োগ করা যায়?
কোন নির্দিষ্ট সর্বোচ্চ সীমা নেই।
NSC কি নিরাপদ?
হ্যাঁ, এটি Government-backed হওয়ায় সম্পূর্ণ নিরাপদ।
NSC-এ কি অনলাইনে বিনিয়োগ করা যায়?
কিছু পোস্ট অফিসে অনলাইন সুবিধা পাওয়া যায়, তবে বেশিরভাগ ক্ষেত্রে অফলাইনে করতে হয়।
NSC সুদ কিভাবে গণনা হয়?
Compounded annually basis-এ গণনা হয়।
NSC কি FD-এর থেকে ভালো?
নিরাপত্তা ও ট্যাক্স বেনিফিটের দিক থেকে NSC ,তবে FD-তে লিকুইডিটি বেশি।
আপনি কি টাকা ডাবল করতে চান? CLICK









