Pnb Fd Interest Rates: বর্তমান যুগে বিনিয়োগকারীদের কাছে নিরাপদ ও গ্যারান্টি যুক্ত রিটার্ন পাওয়ার জন্য প্রথম পছন্দ হয়ে উঠেছে ফিক্স ডিপোজিট। অল্প ঝুঁকিপূর্ণ ও স্থিতিশীল সুদের কারণে সাধারণ নাগরিক থেকে শুরু করে বয়স্ক নাগরিক সবার কাছেই এটি একটি জনপ্রিয় স্কিম হয়ে উঠেছে।
এই সময় রাষ্ট্রায়ত্ত পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক নিয়ে এসেছে মাত্র ৯১ দিনের একটি বিশেষ ফিক্সড ডিপোজিট স্কিম, যেখানে তিন মাসে প্রায় ৬ হাজার ৭০০ টাকা পর্যন্ত আয় করা সম্ভাবনা রয়েছে। তাহলে কত শতাংশ সুদ দিচ্ছে এই PNB FD? কত টাকা বিনিয়োগ করলে এই আয় করতে পারবেন? চলুন এই বিষয়ে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক এক এক করে।
Pnb Fd Interest Rates (৯১ দিনের FD স্কিম ) :
PNB অল্প মেয়াদের বিনিয়োগ করতে ইচ্ছুক সেইসব গ্রাহকদের জন্য এই ৯১ দিনের FD স্কিম একটি আদর্শ বিকল্প হয়ে উঠেছে। RBI সুদের হার কমালেও PNB ৭ দিন থেকে ১০ বছর পর্যন্ত FD তে আকর্ষণীয় সুদ প্রদান করছে।
এই স্কিমের মূল বৈশিষ্ট্য গুলি:
- বিনিয়োগ সম্পূর্ণ নিরাপদ ও গ্যারান্টি যুক্ত ।
- বিনিয়োগের মেয়াদ: ৯১ দিন (৩ মাস)
- অল্প সময়ে নিশ্চিত রিটার্ন।
- ব্যাংক: Punjab National Bank (PNB)
- সাধারণ, প্রবীণ ও অতিপ্রবীণ নাগরিকদের জন্য আলাদা সুদের হার রয়েছে।
Pnb Fd Interest Rates অনুযায়ী কারা কত করে পাবে?
PNB গ্রাহকের বয়স অনুযায়ী এই স্কিমে তিন ধরনের সুদের হার দিচ্ছে —
- অতি প্রবীণ নাগরিক (৮০+):৫.৭০%
- প্রবীণ নাগরিক (৬০+):৫.৩০%
- সাধারণ গ্রাহক: ৪.৯০%
৫ লক্ষ টাকা বিনিয়োগে ৯১ দিনের কত রিটার্ন পাবেন?
আপনি যদি ৫ লক্ষ টাকা PBN FD ইনভেস্ট করেন — ৯১ দিনের FD — তে বিনিয়োগ করেন, তাহলে মেয়াদ শেষে সম্ভবত রিটার্ন হবে
- অতি প্রবীণ নাগরিক: ৫,০৬,৯৫৮
- প্রবীণ নাগরিক: ৫,০৬,৫৯৯
- সাধারণ গ্রাহক: ৫,০৫,৯৯৮
অর্থাৎ দেখা যায় মাত্র তিন মাসে প্রায় ৬,০০০ থেকে ৬,৭০০ টাকা পর্যন্ত সুদের আয় হয়, যদি হিসেব করে দেখেন ভালই লাভজনক ।
কেন ৯১ দিনের PNB FD আপনার জন্য সেরা হতে পারে?
- প্রবীণ নাগরিকদের জন্য অতিরিক্ত সুদ
- অল্প সময়ের জন্য নিরাপদ বিনিয়োগ
- জরুরী অর্থ ব্যবস্থাপনায় সহায়ক
- রাষ্ট্রায়ত্ত ব্যাংকের নিশ্চয়তা
- বাজারের ওঠা নামার কোনো ভয় নেই
যারা নিশ্চিত আয়ের ও ঝুঁকিমুক্ত পথ খুঁজছেন, তাদের জন্য এই FD স্কিম অত্যন্ত উপযোগী।
কিভাবে বিনিয়োগ করবেন?
আপনি চাইলে—
- ইন্টারনেট ব্যাংকিং / মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে
- অথবা নিকটবর্তী PNB শাখায় গিয়ে সহজেই ৯১ দিনের FD খুলতে পারেন।

কিভাবে খুলবেন FD Account Punjub National Bank :-
দেখুন যদি আপনারা অনলাইন অ্যাকাউন্ট ওপেন করতে চান সেই ক্ষেত্রে তো আপনাদের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের মোবাইল ব্যাংকিং অ্যাপটি মাধ্যমেই ওপেন করতে পারবেন। যদি অফলাইন ওপেন করতে চান তাহলে আপনাকে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এ ভিজিট করতে হবে এবং সেখানে আপনাকে নিয়ে যেতে হবে আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট সাইজ ফটো, মোবাইল নাম্বার, এবং যত টাকা ডিপোজিট করবেন সেই টাকাটা।
Pnb Fd Interest Rates Related FAQ (প্রাসঙ্গিক প্রশ্নোত্তর) –
Q1. সর্বনিম্ন কত টাকা দিয়ে এই FD করা যায় ?
সাধারণত PNB —তে FD শুরু করা যায় ১,০০০ থেকে (এটি শাখা অনুযায়ী পরিবর্তিত হতে পারে)।
Q 2. PBN —র ৯১ দিনের FD কি সম্পূর্ণ নিরাপদ?
হ্যাঁ এটি একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের স্কিম হওয়ার কারণে সম্পূর্ণ নিরাপদ।
Q 3. প্রবীণ নাগরিকরা কি অতিরিক্ত সুবিধা পাবেন?
হ্যাঁ অতিপ্রবীণ ও প্রবীণ নাগরিকদের জন্য সুদের হার বেশি।
Q 4. FD ভাঙলে কি জরিমানা আছে?
ব্যাংকের নিয়ম অনুযায়ী মেয়াদের আগে FD পারলে কিছু জরিমানা কাটা হতে পারে।
Q 5. সুদ কি ম্যাচুরিটির পরে পাওয়া যাবে?
হ্যাঁ, ৯১ দিনের শেষে একসাথে সুদ ও মূল টাকা ফেরত দেওয়া হয়।
আপনি যদি খুব অল্প সময়ে নিরাপদ মূলক ও গ্যারান্টি যুক্ত রিটার্ন চান, তাহলে সে ক্ষেত্রে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ৯১ দিনের FD স্কিম হতে পারে আপনার জন্য সেরা সিদ্ধান্ত। বিনিয়োগের আগে একবার আপনি আপনার নিকটবর্তী PNB শাখায় যোগাযোগ করে বিস্তারিত জেনে নিতে পারেন Pnb Fd Interest Rates সম্পর্কে।
নতুন Pnb Fd Interest Rates জানার জন্য কোথায় দেখবেন –
Pnb Fd Interest Rates Time –
মনে রাখবেন প্রতি তিন মাস অন্তর অন্তর কিন্তু ইন্টারেস্ট রেট পরিবর্তন হয়, তাই যখনই আপনি ফিক্সড ডিপোজিট করাবেন তার আগে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আগে দেখে নিবেন কি রকম ইন্টারেস্ট রেট দিচ্ছে তারপর গিয়ে আপনারা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে ফিক্সড ডিপোজিট করাবেন।
