Sukanya Samriddhi Yojana: আপনি কি আপনার মেয়ের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত? পড়াশোনা, বিয়ে বা অন্যান্ খরচ কত হতে পারে সেটা কোনোভাবে আগে থেকে পরিকল্পনা করা যায় না, যদি করা যেত তাহলে বড় অঙ্কের টাকা জোগাড় করা খুব সহজ হয়ে যায়।
আজ আমরা আলোচনা করব এমন একটি সরকারি স্কিম নিয়ে , যেখানে আপনি প্রতি মাসে মাত্র ₹12,500 বিনিয়োগ করে ম্যাচিউরিটিতে প্রায় ₹70 লাখ পর্যন্ত পেতে পারেন। এই স্কিমটি শুধুমাত্র কন্যা সন্তানের জন্য।
Sukanya Samriddhi Yojana কেন এই স্কিম এত জনপ্রিয়?
- সুকন্যা সমৃদ্ধি যোজনা (SSY) হলো একটি Government Scheme, যা মেয়েদের ভবিষ্যৎ ও সুরক্ষার জন্য তৈরি।
- এই স্কিমে রয়েছে নিরাপত্তা বিনিয়োগ, ভালো রিটার্ন এবং ট্যাক্স সুবিধা – সব কিছু পাবেন একসাথে।
Sukanya Samriddhi Yojana (SSY) – কী ধরনের স্কিম ও কাদের জন্য?
- সুকন্যা সমৃদ্ধি যোজনা হল এমন একটি সেভিংস স্কিম যেখানে শুধুমাত্র কন্যা সন্তানের নামে অ্যাকাউন্ট খোলা যায়। আপনার বাড়িতে একজন বা দুজন কন্যা সন্তান থাকলে তাদের নামে অ্যাকাউন্ট খুলতে পারবেন।
- সরকার দ্বারা পরিচালিত
- ঝুঁকিমুক্ত বিনিয়োগ
- উচ্চ সুদের হার (বর্তমানে ~8.2%)
- ট্যাক্স ফ্রি রিটার্ন
- কারা এই অ্যাকাউন্ট খুলতে পারবেন?
- কন্যা সন্তানের বয়স: 0 থেকে 10 বছর
- একটি কন্যার নামে একটি অ্যাকাউন্ট
- বিশেষ ক্ষেত্রে (যেমন twins): সর্বোচ্চ 2-3 টি অ্যাকাউন্ট
Sukanya Samriddhi Yojana কত টাকার জমা করা যাবে?
- Minimum: ₹250 (বার্ষিক)
- Maximum: ₹1.5 লাখ (বার্ষিক)
- Monthly equivalent: সর্বোচ্চ ₹12,500
- আপনি চাইলে মাসিক বা বার্ষিক যেকোনোভাবে জমা করতে পারেন।
কতদিন টাকা জমা দিতে হবে?
- টাকা জমা দিতে হবে: 15 বছর
- ম্যাচিউরিটি: 21 বছর
- শেষ 6 বছর কোনো টাকা জমা দিতে হয় না, শুধু interest জমে। শুধুমাত্র আপনাকে পনেরো বছর টাকা জমা দিতে হবে এবং বাকি ছয় বছর অপেক্ষা করতে হবে কবে রিটার্ন পাবেন। মাঝে তোলার সুযোগ সুবিধাাও রয়েছে।
Sukanya Samriddhi Yojana কত টাকা জমালে কত টাকা রিটার্ন পাবেন?
| মাসিক বিনিয়োগ | মোট ইনভেস্টমেন্ট | ম্যাচিউরিটি |
| ₹1,000 | ₹1.8 লাখ | ₹5.39 লাখ |
| ₹5,000 | ₹9 লাখ | ₹26.97 লাখ |
| ₹10,000 | ₹18 লাখ | ₹53.94 লাখ |
| ₹12,500 | ₹22.5 লাখ | ₹67-70 লাখ |
Sukanya Samriddhi Yojana মাঝপথে টাকা তুলতে পারবেন?
হ্যাঁ, কিছু শর্তে পারবেন:
- Education Purpose
- আপনি যদি আপনার কন্যা সন্তানের হায়ার এডুকেশনের জন্য টাকার দরকার পরে সেই ক্ষেত্রে আপনি টাকা তুলতে পারবেন.. কিন্তু তার জন্য আপনাকে কলেজ বা স্কুলের Fee Slip দেখাতে হবে। বা প্রোপার খরচা দেখাতে হবে।
- মেয়ের বয়স 18+ বয়স হলে
- 50% টাকা তোলা যাবে
Marriage Purpose –
- 18+ বয়স পর যদি আপনি কন্যা সন্তানের বিয়ের জন্য টাকা তুলতে চান তাহলে তুলতে পারবেন।
- বিয়ের 1 মাস আগে বা 3 মাস পরে আবেদন
গুরুত্বপূর্ণ নিয়ম:
- বছরে কমপক্ষে ₹250 জমা না দিলে অ্যাকাউন্ট inactive হয়ে যাবে
- পুনরায় চালু করতে Penalty দিতে হবে, পেনাল্টিটা কত লাগবে সেটা পুরোপুরি ব্যাংক বা পোস্ট অফিসের উপর ডিপেন্ড করে।
- একাধিক অ্যাকাউন্ট খুললে অতিরিক্ত অ্যাকাউন্ট বন্ধ হতে পারে।
কোথায় অ্যাকাউন্ট খুলবেন?
আপনি খুলতে পারবেন:
- পোস্ট অফিস
- সরকারি ব্যাংক
- প্রাইভেট ব্যাংক
- সব জায়গায় একই নিয়ম ও সুদের হার।
- ট্যাক্স বেনিফিট
- সম্পূর্ণ Tax free (EEE Category)
- Investment + Interest + Maturity – সব ট্যাক্স ফ্রি
Sukanya Samriddhi Yojana স্কিমের বড় সুবিধা (Quick Points)
- নিরাপদ সরকারি স্কিম
- উচ্চ সুদের হার
- ট্যাক্স ফ্রি রিটার্ন
- দীর্ঘমেয়াদি বড় ফান্ড তৈরি
- মেয়ের ভবিষ্যৎ সুরক্ষিত
মনে রাখবেন বর্তমান সময়ে নতুন একটি নিয়ম আনা হয়েছে যেখানে বলা হয়েছে যে আপনি যদি একই কন্যা সন্তানের নামে একাধিক ব্যাংকে বা পোস্ট অফিসে একের অধিক অ্যাকাউন্ট খোলেন তাহলে কিন্তু আপনার প্রতিটি অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে। যদি আপনারা নিজে থেকে একাউন্ট বন্ধ না করান তাহলে কিন্তু আপনি এই বিপদে পড়বেন, তাই একটি কন্যা সন্তানের নামে একটি একাউন্ট ওপেন করা যাবে সেটা পোস্ট অফিস হোক বা যেকোনো ব্যাংক সব জায়গায় অ্যাকাউন্ট ওপেন করাতে পারবেন।
Sukanya Samriddhi Yojana– প্রশ্ন ও উত্তর
1. একাধিক SSY Account খোলা যায়?
না, সাধারণত এক কন্যার নামে একটি অ্যাকাউন্টই খোলা যায়।
2. লোন নেওয়া যায় কি?
না, এই অ্যাকাউন্টের উপর লোন নেওয়া যায় না।
3. মাসে জমা না দিলে কি হবে?
বছরে ₹250 না দিলে অ্যাকাউন্ট inactive হয়ে যাবে।
4. সুদের হার কি ফিক্সড?
না, সরকার সময় অনুযায়ী পরিবর্তন করতে পারে।
5. আগে বন্ধ করা যাবে?
হ্যাঁ,Medical emergency বা বিশেষ ক্ষেত্রে।
শেষ কথা:
সুকন্যা সমৃদ্ধি যোজনা এমন একটি স্কিম যা ছোট ছোট বিনিয়োগকে বড় ফান্ডে পরিণত করতে সাহায্য করে।
Zero Balance Bank Account ওপেন করতে চান তাহলে, এইসব ব্যাংকে ওপেন করাতে পারেন। বেশি ফেসিলিটি, বেশি সুযোগ ও সুবিধা পাবেন।










