Term Insurance Plan কেন এবং কোন কোম্পানির নেবেন সবচেয়ে বড় প্রশ্ন এটাই- কোন কোম্পানি প্ল্যান নিলে আমার বা আপনাদের পরিবারের সবাই সত্যিই সেভ থাকবে?
২০২৬ সালে এই প্রশ্নের উত্তর বলা সম্ভব নয়। তাই কোনও রকম মতামতের উপর নয়, বরং লেটেস্ট IRDA রিপোর্টের অনুযায়ী ধাপে ধাপে ব্যবহার করে ফিল্টার লাগিয়ে বেস্ট টার্ম ইন্সুরেন্স খুঁজে বের করেছি আপনাদের জন্য।
Term Insurance Plan আর্টিকেলে আপনাদের জানাবো –
- কোন কোন ফিল্টার সত্যিই গুরুত্বপূর্ণ
- কোন ডাটাগুলো উপেক্ষা করা যাবেনা
- আর শেষে কোন ধরনের কোম্পানিতে টার্ম প্ল্যান নেওয়ার সবচেয়ে বেশি নিরাপদ|
Term Insurance Plan কেনো ডাটা ভিত্তিক নির্বাচন জরুরি?
এখনকার বাজারে টার্ম ইন্সুরেন্স প্ল্যান অনেক মানুষের রয়েছে। কিন্তু সব প্লানের আসল পরীক্ষা হয় ক্লেমের সময়।
কোভিডের মতো কঠিন সময় আমাদের শিখিয়েছে –
- বড় ও প্রতিষ্ঠিত ব্র্যান্ডগুলি সাধারণত ক্লেমে অযথা বাধা দেয় না
- ছোট ও দুর্বল ব্র্যান্ড অনেক সময় বন্ধ দেখিয়ে ক্লেম আটকানোর চেষ্টা করে
- শুধুমাত্র বিজ্ঞাপণ নয়, এই কারণেই আমরা বাস্তব পারফরম্যান্স ডাটা দিয়ে কোম্পানি বাছাই করা উচিত।
আমাদের বিশ্লেষণের ডাটা সোর্স
- IRDA-র অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত সর্বশেষ রিপোর্ট থেকে
- কোনরকম ব্যক্তিগত মতামত বা অনুমানের উপর ভিত্তি করে নয়
- ভবিষ্যতে IRDA যদি কোন নতুন ডাটা প্রকাশ করে, সেই ডাটাকে তাহলে অবশ্যই দেখা উচিত।
Term Insurance Plan বাছাইয়ের প্রথম ফিল্টার: Brand Value
Brand value এখানে কোনও নাম বা লোগোর উপর নয়, বরং নির্ভর করে বাস্তব উপস্থিতির উপর।
কিভাবে Brand Value আমরা মাপবো?
- আমরা এরকম কোম্পানিকেই রেখেছি যারা বছরে কমপক্ষে ৫,০০০টি টার্ম পলিসি ইস্যু করেছে
- এই ফিল্টার লাগানোর পরই বাজারের অনেক ছোট ও দুর্বল কোম্পানি বাদ পড়ে যাবে।
Term Insurance Plan দ্বিতীয় ফিল্টার: Claim Suttlement Ratio (CSR)
Claim Suttlement Ratio বোঝায় –
- কোম্পানিতে ১০০ টি ক্লেম এলে কতটি ক্লেম পাশ করেছে
- ইন্ডাস্ট্রি এভারেজ প্রায় 99% এর বেশি হওয়া উচিত।
- টার্ম ইন্সুরেন্স যেহেতু একটাই নেওয়া হয়, তাই আমরা কম্পোমাইজ করবো না।
আমাদের শর্ত:
- 99% বা তার বেশি CSR
- 99%- এর নিচে থাকা সব কোম্পানি বাদ
Term Insurance Plan তৃতীয় ফিল্টার: ৩০ দিনের মধ্যে ক্লেম সেটেলমেন্ট
- ক্লেম প্রসেস করে দ্রুত এরকম কোম্পানি
- এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ না হলেও, পরিবারের জন্য, যত দ্রুত ক্লেম সেটেল হয় তত ভালো
Term Insurance Plan চতুর্থ ফিল্টার: Claim Settlement Amount Ratio
এখানে শুধু ক্লেমের সংখ্যা নয়, ক্লেমের টাকার অংক দেখতে হবে।
উদাহরণ:
* ১০০ ক্লেমের মধ্যে ৯৯ টি ছোট ক্লেম পাশ করল
* কিন্তু ১ টি বড় (৫ কোটি)ক্লেম আটকে দিল
আমাদের শর্ত:
- কমপক্ষে 98%+Claim Settlement Amount Ratio
- আদর্শভাবে 99% বা তার বেশি
শেষ ফিল্টার: Customer Complaint Ratio
- ইন্ডাস্ট্রি এভারেজ: 0.10%
- বেশি অভিযোগ থাকলে ভাববেন ভেতরে সমস্যা আছে
আমাদের শর্ত:
- 0.10%-এর নিচে থাকা কোম্পানি গুলো নেওয়া যাবে
- 0.60%-0.70% বেশি অভিযোগ থাকলে সেই কোম্পানি সরাসরি বাদ
টার্ম ইন্সুরেন্স নিতে গিয়ে সবচেয়ে বড় ভুল-
- অনেক সময় টার্ম প্ল্যান নিতে গেলে আপনাকে বলা হবে
- টার্ম না নিয়ে এই ট্রেডিশনাল প্ল্যান নিন , ২য় বছর থেকে টাকা পাবেন এবং মেয়াদ শেষে প্রিমিয়ারও ফেরত পাবেন ।
- শুনতে আকর্ষণীয় লাগলেও বাস্তবে, XIRR মাত্র 4%-5.5% এই ধরনের প্ল্যানেরা ইনফ্লেশনও বিট করতে পারেনা।
পরিষ্কার নিয়ম:
- টার্ম ইন্সুরেন্স মানেই pure Term Insurance
আপনার জীবনে আসলে কয়টা ইন্সুরেন্স দরকার ?
- term insurance
- health insurance
এদের বাইরে কোনরকম endowment moneyback বা traditional plan প্রয়োজন নেই।
কাদের জন্য টার্ম ইন্সুরেন্স প্রয়োজন নেই-
- শিশুদের
- নন আর্নিং হাউসওয়াইফ
- রিটায়ার্ড প্যারেন্টস
কাদের জন্য অবশ্যই দরকার?
- যারা আজ সক্রিয়ভাবে এখনো আয় করছেন
- যাদের না থাকলে পরিবারের ফাইন্যান্সিয়াল সমস্যা হতে পারে এরকম লোকেদের।
Frequently Asked Questions (FAQ)
- 2026 সালে টার্ম ইন্স্যুরেন্স নেওয়া কি জরুরি?
হ্যাঁ। ইনকাম শুরু হলেই টার্ম প্ল্যান নেওয়া সবচেয়ে সস্তা ও কার্যকর।
- কত ক্লেম সেটেলমেন্ট রেশিও ভালো?
99% বা তার বেশি হলে সেটিকে নিরাপদ ধরা যায়।
- ট্র্যাডিশনাল প্ল্যান কি টার্মের বিকল্প?
না। ট্র্যাডিশনাল প্ল্যান কখনোই টার্ম প্ল্যানের বিকল্প নয়।
- একাধিক টার্ম প্ল্যান নেওয়া উচিত?
সাধারণত প্রয়োজন নেই। একটি ভালো কোম্পানির একটি প্ল্যানই যথেষ্ট।
শেষ কথা
টার্ম ইন্স্যুরেন্স কোনও ইনভেস্টমেন্ট নয়— এটি আপনার পরিবারের ফাইনান্সিয়াল শিল্ড।
তাই সিদ্ধান্ত নিন—
- বিজ্ঞাপনের উপর নয়
- এজেন্টের কথায় নয়
- ডাটা ও লজিকের উপর
BEST TERM INSURANCE PLAN BUYING SITE – POLICYBAZAAR, DITTO, LIC
SBI- তে টাকা ইনভেস্ট করে লাখপতি হতে চান?
