60 বছর হয়ে গেলে বা তার বেশি বয়স হলে এই স্কিমে বিনিয়োগ করে প্রতি তিন মাস অন্তর অন্ত সুদের টাকা হাতে পেতে পারেন। যেখানে আপনার মূলধন থাকবে একদম নিরাপদ বর্তমানে Senior Citizen itizen Saving Scheme (SCSS) অন্যতম সরকারি জনপ্রিয় স্কিম।
অনেকেই এমন একটি বিনিয়োগ খোঁজেন যেখানে মূলধন নিরাপদ থাকবে অবসরের পর এবং নিয়মিত আয়ও পাওয়া যাবে। Senior Citizen Saving Scheme (SCSS) বর্তমানে সেই ধরনের অন্যতম জনপ্রিয় সরকারি সঞ্চয় প্রকল্প এটি।
বিশেষ করে যাদের বয়স ৬০ বছর বা তার বেশি, তারা প্রতি তিন মাস অন্তর সুদের টাকা পেতে পারেন এই স্কিমে বিনিয়োগ করে। এমনকি কোন নির্দিষ্ট শর্তে 55 বছর বয়সেও এই স্কিমে বিনিয়োগের সুযোগ পান কিছু অবসরপ্রাপ্ত কর্মচারী।
Senior Citizen Saving Scheme কী?
ভারত সরকারের সমর্থিত একটি সঞ্চয় প্রকল্প হলো Senior Citizen Saving Scheme (SCSS), যা মূলত চালু করা হয়েছে প্রবীণ নাগরিকদের জন্য। বর্তমানে 8.2% বার্ষিক সুদ দেওয়া হচ্ছে এই স্কিমে এবং সুদের অর্থ প্রতি Quarterly পোস্ট অফিসের সেভি ংস বা ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়।
Senior Citizen Saving Scheme গুরুত্বপূর্ণ তথ্য:
- মেয়াদ- 5 বছর
- বর্তমান সুদের হার- 8.2% বার্ষিক
- সর্বোচ্চ বিনিয়োগ – 30 লক্ষ টাকা
- এক্সটেনশন সুবিধা -অতিরিক্ত 3 বছর
- সুদ প্রদানের সময় -প্রতি 3 মাস অন্তর
- সরকার সমর্থিত নিরাপদ বিনিয়োগ
SCSS-এ বিনিয়োগ করতে পারবেন কারা?
1. সাধারণ প্রবীণ নাগরিক।
- বয়স 60 বছর বা তার বেশি হতে পারে।
- যেকোনো পেশার ব্যক্তি আবেদন করতে পারবেন
2. VRS নেওয়া সরকারি বা প্রতিরক্ষা কর্মী
- 55 বছর বয়স থেকে বিনিয়োগ করা যায়
- Defence personnel
- BSF
- Central Government Employees
- VRS গ্রহণকারী অন্যান্য যোগ্য কর্মচারী
- অবসরকালীন অর্থ পাওয়ার তারিখ থেকে 3 মাসের মধ্যে বিনিয়োগ করতে পারবে তবে।
Senior Citizen Saving Scheme অ্যাকাউন্ট খোলা যায় কোথায়?
SCSS অ্যাকাউন্ট খোলা যায়-
- SBI
- Union Bank
- পোস্ট অফিস
- অন্যান্য অনুমোদিত ব্যাংকে
- বেশিরভাগ মানুষ তবে পোস্ট অফিসে অ্যাকাউন্ট খুলতে স্বাচ্ছন্দ্যবোধ করেন।
Senior Citizen Saving Scheme প্রয়োজনীয় নথিপত্র:
SCSS অ্যাকাউন্ট খোলার সময় সাধারণত প্রয়োজন হয়-
- PAN card
- Passport Size Photo
- Mobile Number
- Aadhar Card
- Email ID
- Deposit Amount-এর চেক বা অর্থ
বিনিয়োগ করা যাবে কত টাকা?
| বিষয় | পরিমাণ |
| ন্যূনতম বিনিয়োগ | 1,000 টাকা |
| সর্বোচ্চ বিনিয়োগ | 30 লক্ষ টাকা |
Joint Account এবং ব্যক্তিগত-উভয় ক্ষেত্রেই সর্বোচ্চ সীমা 30 লক্ষ টাকা।
Senior Citizen Saving Scheme-এ কত আয় হবে?
বর্তমান 8.2% সুদের হারে সম্ভাব্য আয়:
| বিনিয়োগ | ত্রিমাসিক আয় | আনুমানিক মাসিক আয় |
| 5 লক্ষ টাকা | 10,250 টাকা | 3,416 টাকা |
| 10 লক্ষ টাকা | 20,500 টাকা | 6,833 টাকা |
| 15 লক্ষ টাকা | 30,750 টাকা | 10,250 টাকা |
| 20 লক্ষ টাকা | 41,000 টাকা | 13,666 টাকা |
| 30 লক্ষ টাকা | 61,500 টাকা | 20,500 টাকা |
Senior Citizen Saving Scheme ট্যাক্স সুবিধা
SCSS -এ বিনিয়োগ করলে Income TAX Act -এর Section 80C অনুযায়ী সর্বোচ্চ 1.5 লক্ষ টাকা পর্যন্ত কর ছাড়ের সুবিধা পাওয়া যেতে পারে।
Premature Closure -এর নিয়ম
- 1 বছরের Lock-in Period রয়েছে এই স্কিমে
- ১ থেকে ২ বছরের মধ্যে বন্ধ করলে
- 1.5% জরিমানা কাটা হবে জমাকৃত অর্থের।
- ২ থেকে ৫ বছরের মধ্যে বন্ধ করলে
- 1% জরিমানা কাটা হবে জমাকৃত অর্থের।
জরিমানা লাগবে না কোন ক্ষেত্রে?
নিম্নলিখিত পরিস্থিতিতে জরিমানা ছাড়া অ্যাকাউন্ট বন্ধ করা যেতে পারে-
- Account Holder-এর মৃত্যু
- আদালতের নির্দেশ
- অন্যান্য বিশেষ অনুমোদিত পরিস্থিতি
SCSS কেন এত জনপ্রিয়?
বর্তমানে SCSS অন্যতম সেরা বিনিয়োগ বিকল্প হল প্রবীর নাগরিকদের জন্য-
- 8.2% উচ্চ
- সরকারি নিরাপত্তা
- ট্যাক্স সুবিধা
- 30 লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগের সুযোগ
- নিয়মিত ত্রিমাসিক আয়
- এক্সটেনশন সুবিধা
উপসংহার:-
Senior citizen Saving Scheme (SCSS) একটি অত্যন্ত কার্যকল বিকল্প তাদের জন্য, যারা অবসরের পর নিরাপদ এবং নিয়মিত আয়ের উৎস খুঁজছেন। বর্তমানে 8.2% সুদের হার সর্বোচ্চ 30 লক্ষ টাকা বিনিয়োগ করলে প্রতি মাসে প্রায় 20,000 টাকা সমপরিমাণ আয় করা সম্ভব। যদি কোন প্রবীণ সদস্য থাকেন আপনার পরিবারে, তাহলে এই স্কিমটি অবশ্যই করতে পারেন।
SCSS প্রশ্ন ও উত্তর:-
SCSS-এ বর্তমান সুদের হার কত?
SCSS-এ 8.2% বার্ষিক সুদ দেওয়া হচ্ছে বর্তমানে।
SCSS-এ সর্বোচ্চ কত টাকা বিনিয়োগ করা যায়?
30 লক্ষ টাকা পর্যন্ত একজন ব্যক্তি সর্বোচ্চ বিনিয়োগ করতে পারেন।
55 বছর বয়সে SCSS করা যায়?
প্রতিরক্ষা কর্মীরা বা VRS নেওয়ার সরকারি কর্মীরা 55 বছর বয়স থেকে বিনিয়োগ করতে পারেন নির্দিষ্ট শর্তে।
SCSS -এর মেয়াদ কত?
মেয়াদ 5 বছর প্রাথমিকভাবে। পরে আরও 3 বছরের জন্য বাড়ানো যায়।
SCSS-এ সুদের টাকা কবে পাওয়া যাবে?
প্রতি তিন মাস অন্তর সুদের অর্থ অ্যাকাউন্টে জমা হয়।
SCSS কি নিরাপদ?
এটি অত্যন্ত নিরাপদ বলে বিবেচিত করা হয়, কারণ এটি ভারত সরকার সমর্থিত একটি সঞ্চয় প্রকল্প।
এইসব স্কিমে ইনভেস্ট তো করবেন। কিন্তু ভুল করে যদি আপনি নমিনি না রাখেন তাহলে পড়তে পারেন বিপদে। কোন কোন বিপদ আপনি বা আপনার এই সব একাউন্ট থেকে আসতে পারে, নমিনি না রাখলে কি হবে এখানে CLICK করুন জানতে।









