পোস্ট অফিসের এমন কিছু স্কিম রয়েছে যা নিরাপদ বিনিয়োগ স্কিমের মধ্যে আছে, যেখান থেকে শুধুমাত্র মূলধন সুরক্ষিত থাকে না, নির্দিষ্ট আয়ের সুবিধাও পাওয়া যায় প্রতিমাসে। যারা নিয়মিত মাসিক ইনকাম চান, নিরাপদ বিনিয়োগ খুঁজছেন বা বিশেষ করে অবসরপ্রাপ্ত ব্যক্তি,তাদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ বিকল্প হতে পারে Post Office MIS
আজ আমরা আলোচনা করব পোস্ট অফিসের Monthly Income Scheme (MIS) সম্পর্কে, যেখানে নির্দিষ্ট পরিমাণে টাকা বিনিয়োগ করলে প্রতি মাসে সুদ সহকারে আয় করা সম্ভব। পরিবারের যদি একাধিক সদস্য থাকে তাহলে পরিকল্পনা অনুযায়ী মাসিক আয় আরও বাড়ানো যেতে পারে।
Post Office MIS স্কিম কি?
- সুদের হার কত?
- অ্যাকাউন্ট কারা খুলতে পারবেন?
- কত টাকা বিনিয়োগ করা যায়?
- কত আয় হবে মাসিক?
- আগে টাকা তুললে কি নিয়ম?
- কি সুবিধা পাবে ম্যাচিউরিটির পরে?
Post Office MIS স্কিম কী?
কেন্দ্রীয় সরকারের একটি বিনিয়োগ প্রকল্প হল Post Office Monthly Income Scheme (MIS) যেখানে নির্দিষ্ট সময়ের জন্য টাকা জমা রাখলে প্রতি মাসে সুদ পাওয়া যায়।
এই স্কিমের সবচেয়ে বড় সুবিধা হলো –
- মূলধন নিরাপদ
- সমর্থীত সরকারি স্কিম
- নির্দিষ্ট আয় প্রতি মাসে
- কম ঝুঁকির বিনিয়োগ
Post Office MIS বর্তমানে সুদের হার কত?
পোস্ট অফিসে বর্তমানে MIS স্কিমে বার্ষিক ৭.৪% সুদ দেওয়া হচ্ছে।
মনে রাখতে হবে-
- সুদের হার গণনা করা হয় বার্ষিক হিসেবে
- তবে টাকা প্রতি মাসে পাওয়া যায়
- মেয়াদ ৫ বছর এই স্কিমের
অ্যাকাউন্ট কারা খুলতে পারবেন?
এই স্কিমে অ্যাকাউন্ট খোলার সুযোগ রয়েছে বিভিন্ন ধরনের।
যোগ্য ব্যক্তিরা:
- একক ব্যক্তি (Single Account)
- যৌথ অ্যাকাউন্ট ( Joint Account)
- নাবালক ১০ বছরের বেশি বয়সী
- অভিভাবকের মাধ্যমে নাবালক
কত টাকা বিনিয়োগ করা যাবে?
বর্তমান নিয়ম অনুযায়ী:
| অ্যাকাউন্ট ধরন | সর্বোচ্চ বিনিয়োগ |
| Single Account | ৯ লাখ টাকা |
| Joint Account | ১৫ লাখ টাকা |
| ন্যূনতম বিনিয়োগ | ১,০০০ লাখ টাকা |
৯ লাখ টাকা বিনিয়োগ করলে প্রতি মাসে কত পাবেন?
একজন ব্যক্তি যদি ৯ লাখ টাকা জমা করেন তাহলে –
- ৭.৪% : বার্ষিক সুদ
- প্রায় ৫,৫৫০ টাকা : মাসিক আয়
- প্রায় ৩,৩৩,০০০ : ৫ বছরের মোট সুদ
- ১৮,৫০০ টাকা পর্যন্ত মাসিক আয় সম্ভব পরিবারের ৪ জন থাকলে কিভাবে?
- ধরা যাক পরিবারের সদস্যরা নিয়ম মেনে ২ টি Joint Account খুললেন।
উদাহরণ:
- ১৫ লাখ টাকা : প্রথম Joint Account
- ১৫ লাখ টাকা: দ্বিতীয় Joint Account
- মোট বিনিয়োগ: ৩০ লাখ টাকা
- আনুমানিক মাসিক সুদ: ১৮,৫০০ টাকা
গুরুত্বপূর্ণ: এটি কোন বিনামূল্যে পাওয়া টাকা নয় বা সরকারি ভাতা নয়। এটি শুধুমাত্র আপনার বিনিয়োগের উপর ভিত্তি করে পাওয়া যায় সুদ।
Post Office MIS সময়ের আগে টাকা তুললে কি হবে?
- ১ বছরের মধ্যে
- টাকা তোলা যাবে না
- ১-৩ বছরের মধ্যে
- ২% জরিমানা জমার উপর
- ৫ বছর পূর্ণ হলে:
- জমার টাকা সম্পূর্ণ ফেরত
- পাওয়া সুদ আপনার কাছেই থাকবে ইতিমধ্যে
- আপনি চাইলে নতুন করে আবার অ্যাকাউন্ট খুলে বিনিয়োগ করতে পারবেন।
গুরুত্বপূর্ণ বিষয়:
- Compound Interest সুবিধা নেই এই স্কিমে
- প্রতি মাসের সুদ আলাদা করে দেওয়া হয়
- TDS কাটা হয় না
- ট্যাক্স প্রযোজ্য হতে পারে যদি করযোগ্য আয়ের সীমার মধ্যে পড়লে
- Nominee যুক্ত করা ভালো
উপসংহার:
প্রতি মাসে নির্দিষ্ট আয় চান যারা, নিরাপদ বিনিয়োগের পাশাপাশি ,তাদের জন্য পোস্ট অফিসের MIS স্কিম একটি কার্যকর বিকল্প হতে পারে। প্রয়োজন অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া উচিত ও বিনিয়োগের আগে নিজের আর্থিক লক্ষ্য রেখে।
Post Office MIS Chart –
| INVEST | MONTHLY | RETURN 5 YEARS |
| 20,000 | 123 | 21,476 |
| 50,000 | 308 | 18480 |
| 1,00,000 | 617 | 37,020 |
| 2,00,000 | 1,233 | 73,980 |
| 3,00,000 | 1,850 | 1,11,000 |
| 5,00,000 | 3,083 | 1,84,980 |
| 7,00,000 | 4,317 | 2,59,020 |
| 9,00,000 | 5,550 | 3,33,000 |
| 10,00,000 | 6,167 | 3,70,020 |
| 12,00,000 | 7,400 | 4,44,000 |
| 15,00,000 | 9,250 | 5,55,000 |
| 15+15 (lakh) – JOINT | 18,500 | ….. |
Post Office MIS প্রশ্ন ও উত্তর:-
পোস্ট অফিসের MIS স্কিম কত বছরের?
মেয়াদ ৫ বছর পোস্ট অফিস MIS -এর।
MIS -এ ন্যূনতম কত টাকা বিনিয়োগ করা যায়?
১,০০০ টাকা ন্যূনতম দিয়ে অ্যাকাউন্ট খোলা যায়।
সর্বোচ্চ কত টাকা জমা করা যায় MIS-এ ?
৯ লাখ টাকা Single Account এবং ১৫ লাখ টাকা Joint Account।
MIS কি সম্পূর্ণ নিরাপদ?
এটি সরকারি সমথিত স্কিম হওয়ায় তুলনামূলকভাবে মূলধন নিরাপদ ধরা হয়।
সুদ কিভাবে পাওয়া যায় প্রতি মাসে?
অ্যাকাউন্টে সুদ সরাসরি জমা হয়।
শুধুমাত্র পোস্ট অফিসে MIS নয়, পোস্ট অফিসের FIXED DEPOSIT স্কিমেও নিবেশ করতে পারবেন বা বি নিয়োগ করতে পারবেন। এবং খুব ভালো রিটার্ন ও পাবেন, তাই পোস্ট অফিসের FIXED DEPOSIT CLICK করুন।









