ভুল করেও আপনারা এই 9-টি Transcation করবেন না, করলেই আসতে পারে Income Tax Notice.

Published On: March 11, 2026
Follow Us
High Value Financial Transaction

১ এপ্রিল ২০২৬ থেকে ভারতে ইনকাম ট্যাক্স বিভাগে নতুন নিয়ম চালু হচ্ছে। নতুন নিয়ম অনুযায়ী কিছু High Value Financial Transaction সরকার বিশেষভাবে নজর রাখবে।

যদি আপনি নির্দিষ্ট সীমার বেশি টাকা ব্যাংকে রাখেন, ক্যাশ জমা করেন ক্রেডিট কার্ডের মাধ্যমে খরচ করেন, প্রপার্টি বা ইনভেস্টমেন্টে ব্যবহার করেন তাহলে সে তথ্য সরাসরি Income Tax Department এর কাছে রিপোর্ট চলে যায়। কারণ এগুলোকে ধরা হয় High Value Financial Transaction এর মধ্যে।

কেন এই High Value Financial Transaction এর নতুন নিয়ম আনা হয়েছে?

সরকারের লক্ষ হল ( Black Money) কমানো এবং বড় আর্থিক লেনদেন ট্র্যাক করা।

এইসব তথ্য Statement of Financial Transaction (SFT) এর মাধ্যমে ব্যাংক কোম্পানি বা অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান ইনকাম ট্যাক্স বিভাগকে জানায়।

1st April 2026 থেকে নজরে থাকবে এই 9 High Value Transaction. যদি কেউ এই ট্রানজেকশনগুলো করে তাহলে তাদের কাছে আসতে পারে ইনকাম ট্যাক্সের নোটিশ।

Bank Draft & Pay Order

ব্যাংক বা পোস্ট অফিস থেকে যদি ক্যাশ দিয়ে ডিমান্ড ডারফ্ট বা পে অর্ডার কেনা হয় তাহলে একটি নির্দিষ্ট সীমার পর রিপোর্ট করা হবে।

  • Pan থাকলে – ₹10 লাখ বা তার বেশি
  • Pan না থাকলে – ₹5 লাখ বা তার বেশি

Current Account- বড় ক্যাশ লেনদেন (High Value Financial Transaction)

যাদের কারেন্ট একাউন্ট আছে তাদের জন্য বড় ক্যাশ ডিপোজিট বা উইড্রোল নজরদারিতে থাকবে।

  • ক্যাশ ডিপোজিট – ₹50 লাখের বেশি
  • ক্যাশ উইথড্রল – ₹50 লাখের বেশি

Savings Account-ক্যাশ ডিপোজিট

সেভিংস একাউন্টে বড় অংকের ক্যাশ জমা দিলে সেটাও রিপোর্ট করা হবে।

  • Pan থাকলে – ₹10 লাখ
  • Pan না থাকলে – ₹5 লাখ

বড় অংকের Time Deposit (High Value Financial Transaction)

যদি কেউ বড় অংকের ফিক্সড ডিপোজিট করে তাহলে সেটাও ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের নজরে যাবে।

  • বছরে ₹10 লাখ বা তার বেশি নতুন FD করলে রিপোর্ট হবে
  • Auto Renewal FD হলে রিপোর্ট করা হয় না।

Credit Card Payment

ক্রেডিট কার্ডের বড় পেমেন্ট করলে সেটা নজরে থাকবে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের

  • ক্যাশ দিয়ে পেমেন্ট – ₹1 লাখের বেশি
  • অনলাইন পেমেন্ট – ₹10 লাখের বেশি (বছরে)

Shares, Mutual Fund, Bonds ( High Value Financial Transaction) –

যদি বড় অংকের ইনভেস্টমেন্ট করা হয় সেই তথ্য রিপোর্ট হবে।

  • Shares – ₹10 লাখ
  • Mutual fund – ₹10 লাখ
  • Bonds – ₹10 লাখ

Property Transaction

প্রোপার্টি কেনা গিফট বা বিক্রি করার ক্ষেত্রে বড় পরিবর্তন এসেছে

  • ₹45 লাখ বা তার বেশি টাকার ভ্যালুর প্রোপার্টি হলে রিপোর্ট হবে।
  • এখানে Stamp Duty Value বিবেচনা করা হয়।

Insurance Premium Payment

নতুন নিয়ম অনুযায়ী বড় অঙ্কের Insurance Premium- ও রিপোর্ট করা হবে

  • Pan থাকলে – 10 লাখ
  • Pan না থাকলে – ₹5 লাখ
  • Goods বা Services ক্যাশে কেন

কোন ব্যবসা প্রতিষ্ঠানে যদি Tax Audit-এ পরে তাহলে তাদের কাছ থেকে ক্যাশে বড় কেনাকাটা করলে রিপোর্ট হবে।

  • ₹2 লাখ বা তার বেশি ক্যাশ পেমেন্ট।

AIS-এ কিভাবে তথ্য দেখা যায়?

এইসব ট্রানজেকশন আপনার AIS ( Annual Information Statement)- এ দেখা যাবে

  • ব্যাংক
  • ক্রেডিট কার্ড কোম্পানি
  • ইন্সুরেন্স কোম্পানি
  • স্টক এক্সচেঞ্জ
  • রেজিস্টার অফিস
  • NBFC

Income Tax notice থেকে বাঁচতে হলে কি করবেন?

Income Tax notice থেকে বাঁচার জন্য নিচের বিষয়গুলি মনে রাখা খুবই গুরুত্বপূর্ণ

  • সব বড় লেনদেন ব্যাংকের মাধ্যমে করুন
  • ক্যাশ ট্রানজেকশন কম করুন
  • প্যান সক্রিয় রাখুন
  • AIS স্টেটমেন্ট নিয়মিত চেক করুন
  • ITR সঠিক তথ্য দিন

Income Tax & High Value Financial Transaction নিয়ে কিছু প্রশ্ন ও উত্তর

1st April 2026 থেকে নতুন ইনকাম ট্যাক্সের নিয়ম কি?

নতুন নিয়ম অনুযায়ী বড় আর্থিক লেনদেন SFT রিপোর্টিং সিস্টেমের মাধ্যমে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের কাছে পাঠানো হয়ে থাকে।

কত টাকা ক্যাশ জমা করলে ইনকাম ট্যাক্স এর নজরে আসবে?

Savings Account- এ বছরে

  • PAN থাকলে ₹10 লাখ
  • PAN না থাকলে ₹5 লাখ
  • যদি এর থেকে বেশি আপনারা ক্যাশ ডিপোজিট করেন সেই ক্ষেত্রে আসতে পারে ইনকাম ট্যাক্সের নোটিশ।

কত টাকা ক্রেডিট কার্ডে পেমেন্ট করলে রিপোর্ট হবে?

যদি আপনারা ক্যাশ পেমেন্ট করেন – ₹1 লাখ টাকার বেশি

  • অনলাইন পেমেন্ট করেন – ₹10 লাখ টাকার বেশি ( এইসব ক্ষেত্রে রিপোর্ট হওয়ার সম্ভাবনা বেশি)

কত টাকার প্রপার্টি কেনা হলে রিপোর্ট হয়?

  • ₹45 লাখ বা তার বেশি প্রপার্টি ট্রানজ্যাকশন হলে রিপোর্ট করা হয়।

AIS কী?

  • AIS কথার অর্থ হলো annual information statement. এখানে আপনার সমস্ত বড় আর্থিক লেনদেনের তথ্য দেখা যায়।

আপনারা কি জানেন? একটা লিমিট এরপর আপনারা Fixed Deposit করতে পারবেন না। কত টাকার FD করলে আপনার বাড়িতেও আসতে পারে ইনকাম ট্যাক্স নোটিশ, জানার জন্য Fixed Deposit Rules Click করুন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment