বর্তমানে ক্রেডিট কার্ড পাওয়া বা ব্যাংক থেকে লোন নেওয়া ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আপনার CIBIL Score। এটি আপনার আর্থিক বিশ্বাসযোগ্যতার একটি পরিমাপ, আপনাকে লোন দেবে কিনা সব দেখে ব্যাংক সিদ্ধান্ত নেয়।
ছোট ছোট ভুলের কারণে খুব সহজেই CIBIL Score খারাপ হয়ে যেতে পারে তা অনেকেই জানেন না। আবার সঠিক পদ্ধতি প্রয়োগ করলে ধীরে ধীরে এটিকে ঠিকও করা সম্ভব হয়। সহজভাবে পুরো বিষয়টি আমরা বুঝে নেব।
CIBIL Score কী?
TransUnion CIBIL হল ভারতের প্রধান ক্রেডিট ব্যুরো, যারা আপনার ক্রেডিট ইতিহাস বিশ্লেষণ করে একটি স্কোর তৈরি করে। এই স্কোর 300 থেকে 900-এর মধ্যে হয়।
স্কোরের অর্থ:
- 750 – 900 = খুব ভালো
- 650 – 750 = গড়পড়তা
- 550 – 650 = দুর্বল
- -1 = কোন ক্রেডিট হিস্ট্রি নেই
যদি আপনার স্কোর বেশি হয়, তাহলে ব্যাংক সহজেই লোন দেয়। আর যদি স্কোর কম হয় তাহলে লোন পাওয়া কঠিন হয়ে যায়।
CIBIL Score খারাপ হওয়ার কারণ:
CIBIL Score খারাপ হওয়ার পেছনে বেশ কিছু সাধারন কারণ রয়েছে যা –
- সময়মতো না দেওয়া EMI
- Loan Default করা
- Loan Settlement করা
- Cradit Card -এর বেশি ব্যবহার
- Loan বা Cridit Card Apply করা বারবার
- Unsecured Loan শুধুমাত্র নেওয়া
এই ভুলগুলো করলে আপনার স্কোর তাড়াতাড়ি কমে যেতে পারে।
CIBIL Score কীভাবে Calculate হয়?
1. Payment History (35%)
এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। আপনি যদি সব EMI সময়মতো দেন ,তাহলে আপনি সর্বোচ্চ নম্বর পাবেন এই অংশে। কিন্তু একবারও যদি EMI miss করলে স্কোরে বড় প্রভাব পড়ে।
2. Credit Utilisation Ratio (30%)
আপনার Credit Cards Limit-এর কত শতাংশ ব্যবহার করেছেন সেটাই এখানে দেখা যায়।
- আপনার Limit ₹1,00,000 হলে Ideally ₹25,000-₹30,000 ব্যবহার করা উচিত।
- যদি আপনি ₹80,000-₹90,000 ব্যবহার করেন, তাহলে স্কোর কমতে শুরু করবে।
3. Credit History Length(15%)
আপনি কতদিন ধরে Credit ব্যবহার করছেন তা এখানে গুরুত্বপূর্ণ। স্কোর ভালো থাকে যদি পুরনো Credit Account থাকে।
4. Credit Mix (10%)
Secured (Home loan,Car loan) এবং Unsecured (Personal loan, Credit Card) Loan -এর Balance থাকা ভালো।
5. New Credit Inquiry (10%)
বারবার Loan Apply করলে Hard Inquiry হয়, যা স্কোর কমিয়ে দেয়।
CIBIL Score ভালো থাকলে এই ভুলগুলো করবেন না:
এই ভুলগুলো এড়িয়ে চলুন, যদি আপনার স্কোর ইতিমধ্যে ভালো থাকে –
- পুরনো Credit Card বন্ধ করবেন না
- বেশি ব্যবহার করবেন না Credit Limit -এর
- শুধু Minimum Due Pay করবেন না
- একসাথে নেবেন না একাধিক Loan
- বারবার Loan Apply করবেন না
খারাপ CIBIL Score ঠিক করার উপায়:
CIBIL Score যদি আপনার খারাপ হয়ে যায়, তাহলে নিচের ধাপগুলো অনুসরণ করুন –
1. Secured Credit Card নিন
- আপনি একটি Fixed Deposit খুলে Credit Card নিতে পারেন।
- যেমন: ₹1,00,000 FD করলে ₹90,000 Limit পাবেন
- এই Card ব্যবহার করে নিয়মিত খরচ করুন এবং সময়মতো Bill পরিশোধ করুন।
2. কম রাখুন Credit Utilisation
25%-30% এর মধ্যে খরচ রাখুন সব সময়। প্রয়োজনে Bill Generate হওয়ার আগে কিছু Amount Pay করে দিন।
3. ছোট Loan নিন
- ₹10,000-₹20,000 এর ছোট Personal Loan নিয়ে সময়মতো EMI দিন।
- Credit Profile এতে আপনার ধীরে ধীরে Improve হবে।
4. Secured Loan ব্যবহার করুন
FD Loan বা Gold Loan নিলে Approval সহজ হয় এবং Score উন্নত হয়।
5. ভালো রাখুন Bank Relationship
আপনার Savings Account -এ ভালো Balance রাখুন এবং FD করুন। ব্যাংক আপনার উপর বেশি Trust করে।
CIBIL Score ভালো হয় কত সময় ধরে?
CIBIL Score একদিনে ঠিক হয় না। এটি ধীরে ধীরে উন্নত হয়।
- 4-6 মাসে Improvement দেখা যায়
- 1-2 বছরে ভালো স্কোর হয়ে যায়
ধৈর্য ধরে নিয়ম মেনে চলতে হবে।
Tips
- Full Payment সব সময় করুন
- Credit Utilisation 30% এর নিচে রাখুন
- বন্ধ করবেন না Oldest Credit Account
- বছরে অন্তত 1 বার Credit Report Check করুন
- Plan করুন Loan নেওয়ার আগে
গুরুত্বপূর্ণ বিষয়
- CIBIL Report থেকে Negative History Delete করা যায় না
- নতুন ভালো Credit Behavior তৈরি করে পুরনো খারাপ History -এর প্রভাব কমাতে হয়
প্রশ্ন ও উত্তর:
1. CIBIL Score কত হলে Loan পাওয়া যায়?
750+ সাধারণত হলে সহজে Loan Approval হয়
2. CIBIL Score -1 মানে কী?
Credit Card বা Loan আপনি আগে কখনো ব্যবহার করেননি
3. Minimum Due দিলে কি সমস্যা হয়?
হ্যাঁ, এতে Interest বাড়ে এবং Score কমতে পারে
4. CIBIL Check বারবার করলে কি Seore কমে?
না, নিজে Check করলে কোন সমস্যা হয় না
5. Laon Settlement করলে কি হয়?
এটি আপনার CIBIL Score খারাপ করে দেয়।
CIBIL Score আপনার Financial Future নির্ধারণ করে। তাই শুরু থেকে সচেতন ভাবে Credit ব্যবহার করা জরুরী। চিন্তা করার কিছু নেই যদি স্কোর খারাপ হয়ে যায় তাহলে – সঠিক পদ্ধতি অনুসরণ করলে ধীরে ধীরে এটি ঠিক করা সম্ভব হবে।
Zero Balance Account ওপেন করতে চান। তাহলে এখানে CLICK করুন।











