SBI মান্থলি ইনকাম স্কিম 2026। ঘরে বসে প্রতি মাসে ₹16-17 হাজার টাকা ইনকামের সুযোগ!

Published On: April 25, 2026
Follow Us
SBI Monthly Income FD

SBI Monthly Income FD: বর্তমানে নিরাপদ বিনিয়োগে চাহিদা দ্রুত কিন্তু বাড়ছে। বিশেষ করে এমন একটি অপশন যেখানে ঝুঁকি কম থাকবে কিন্তু নিয়মিত মাসিক আয় করা যাবে-সবার এখন এটাই প্রথম পছন্দের। এই দিক থেকে State Bank of India (SBI) এর মান্থলি ইনকাম কনসেপ্ট অনেকের জন্য একটি শক্তিশালী বিকল্প হয়ে উঠছে।

যদিও SBI Monthly Income Scheme নামে আলাদা কোন অফিসিয়াল স্কিম নেই, তবে SBI এর Fixed Deposit থেকে monthly income payout অপশন ব্যবহার করে আপনি খুব সহজেই মাসিক ইনকাম তৈরি করতে পারবেন। এই আর্টিকেলে বিস্তারিতভাবে জানবো কিভাবে এই স্কিম কাজ করে, কত টাকা ইনভেস্ট করলে আপনারা কত টাকা মাসে মাসে ইনকাম করতে পারবেন এবং আপনার জন্য বর্তমান সময়ে এটা উপযুক্ত কিনা।

SBI Monthly Income FD কি এবং কিভাবে কাজ করে?

SBI monthly income FD আসলে একটি ফিক্সড ডিপোজিট যেখানে আপনি Monthly Payout অপশন সিলেট করতে পারবেন। সাধারণত FD থেকে যে সুদ পাওয়া যায় সেটা আমরা প্রতি মাসে মাসে তুলতে পারব বা আপনার সেভিংস একাউন্টে জমা হবে।

সহজ উদাহরণ:

  • ধরুন আপনি ₹5 লাখ টাকা FD করলেন।
  • ব্যাংকে প্রতি মাসে মাসে সেই টাকার উপর সুদ পাবেন
  • সেই শুধু আপনার একাউন্টে জমা হবে
  • আপনার মূল টাকা (₹5 লাখ) FD-তে সুরক্ষিত থাকবে
  • সময় শেষে পুরো মূল টাকা ফেরত পাবেন

এইভাবে আপনি কোন যুকি ছাড়াই একটি মাসিক আয়ের উৎস তৈরি করতে পারবেন।

SBI Monthly Income FD এর প্রধান প্রধান বৈশিষ্ট্য

  • সম্পূর্ণ নিরাপদ বিনিয়োগ
  • প্রতি মাসে নির্দিষ্ট ইনকাম
  • মূল টাকা সম্পূর্ণ সুরক্ষিত
  • সিনিয়র সিটিজেনদের জন্য বেশি সুদ ও সুবিধা
  • 180 দিনের বেশি সময়ে Monthly Payout অপশন পাবেন
  • অনলাইন বা অফলাইন দুইভাবেই আবেদন করা যাবে।

সুদের হার (Interest Rate) – 2026

বর্তমানে SBI-এর FD সুদের হার সময় অনুযায়ী পরিবর্তন হয়।

সাধারণ গ্রাহক:

  • 2-3 বছর (6.4%)
  • স্পেশাল FD (444 দিন) – 6.45%

সিনিয়র সিটিজেন:

  • 5-10 বছর- (7.05%)
  • 2-3 বছর – (6.9%)

মনে রাখবেন সুদের হার প্রতি তিন মাস অন্তর অন্তর পরিবর্তন হয়। যখন আপনি ইনভেস্ট করবেন তার আগে ইন্টারেস্ট রেট চেক করে নেবেন।

কত টাকা জমা করলে মাসিক কত টাকা ইনকাম করা যায়?

এখন আমরা একটা উদাহরণ দিয়ে বুঝব কত টাকা ইনভেস্ট করলে আপনি মাসে মাসে কত টাকা অব্দি ইনকাম করতে পারবেন।

সাধারণ গ্রাহক (6.4% সুদ)
₹1 লাখ → ₹533/মাস
₹5 লাখ → ₹2,667/মাস
₹10 লাখ → ₹5,333/মাস
₹20 লাখ → ₹10,666/মাস
₹30 লাখ → ₹16,000+/মাস

সিনিয়র সিটিজেন (7.05% সুদ)
₹1 লাখ → ₹588/মাস
₹5 লাখ → ₹2,938/মাস
₹10 লাখ → ₹5,875/মাস
₹20 লাখ → ₹11,750/মাস
₹30 লাখ → ₹17,625/মাস

এখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে আপনি যদি 30 লাখ টাকা ইনভেস্ট করেন তাহলে খুব সহজেই 16-17 হাজার টাকা পর্যন্ত মাসে মাসে ইনকাম করতে পারবেন।

SBI Monthly Income FD কার জন্য এই স্কিম সবথেকে ভালো?

এই স্কিনটি সবার জন্য নয় কিন্তু কিছু নির্দিষ্ট মানুষের জন্য এই স্কিমটি বেস্ট।

  • অবসরপ্রাপ্ত ব্যক্তি
  • যারা নিয়মিত মাসিক ইনকাম চান
  • যারা ঝুঁকিমুক্ত বিনিয়োগ করতে চাচ্ছেন
  • যারা পরিবারের খরচের জন্য নির্ভরযোগ্য ইনকাম চান

মনে রাখবেন যারা বেশি রিটার্ন চান তাদের জন্য এই প্ল্যানটি কিন্তু উপযুক্ত নয় বা উচ্চ গ্রোথ চান বা উচ্চ রিটার্ন চান তাদের জন্য আলাদা স্কিম রয়েছে।

SBI Monthly Income FD করার পদ্ধতি:-

আপনি খুব সহজেই এই FD করতে পারবেন:

Online পদ্ধতি:

  • SBI Net Banking লগইন করুন
  • Fixed Deposit অপশন সিলেক্ট করুন
  • Monthly Interest Payout অপশনটি বেছে নিন
  • এরপর টাকা এবং সময় সেট করুন।

Offline পদ্ধতি:

  • নিকটবর্তী SBI ব্রাঞ্চে যান
  • FD ফ্রমটি পূরণ করুন
  • Monthly Payout অপশনটি সিলেট করুন।

SBI Monthly Income FD TAX & TDS তথ্য: –

এই স্কিমে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ট্যাক্স

  • সুদের ওপর TDS কাটা হতে পারে
  • সাধারণ গ্রাহক বছরে ₹40,000+ সুদ হলে TDS
  • সিনিয়ার সিটিজেন ₹50,000+ সুদ হলে TDS
  • আপনার মোট ইনকাম যদি Tax Slab এর মধ্যে পড়ে তবেই এই সুদের উপর ট্যাক্স দিতে হয়।

Premature Withdrawal (আগে টাকা তোলা)

যদি আপনি FD সময়ের আগে ভাঙতে চান:

  • 0.5% – 1% পর্যন্ত Penalty লাগতে পারে।
  • সুদের হার কমেও যেতে পারে
  • তাই FD করার আগে আপনার সময় অনুযায়ী প্ল্যান করা জরুরী। না হলে লোকসান আপনাদেরই হবে।

সুবিধা

  • নিরাপদ বিনিয়োগ
  • নির্দিষ্ট মাসিক আয়
  • সহজ প্রক্রিয়া

অসুবিধা

  • রিটান কম
  • ইনফ্লেশন এর সাথে তাল মেলানো কঠিন

SBI Monthly Income FD প্রশ্ন ও উত্তর:

  1. SBI monthly income scheme কি সত্যিই আলাদা স্কিম?

এটি কোন আলাদা স্কিম নয় এটি একটি FD স্কিম, মাসে মাসে ইন্টারেস্ট নেওয়ার অপশন রয়েছে।

2. কত টাকা ইনভেস্ট করলে ₹15,000+ টাকা ইনকাম করা সম্ভব?

প্রায় ₹25-30 লাখ ইনভেস্ট করতে হবে

3. FD কি সম্পূর্ণ নিরাপদ?

হ্যাঁ এটি একটি সুরক্ষিত বিনিয়োগ।

4. সুদের হার কি ফিক্সড থাকে?

FD করার সময় যে রেট থাকবে সেটাই আপনি পুরো সময় অব্দি পাবেন।

5. Tax বাঁচানোর কোন উপায় আছে?

আপনি চাইলে Form 121 জমা দিতে পারেন। সেই ক্ষেত্রে TDS কাটা হবে না।

বিনিয়োগ করার আগে আপনার আর্থিক লক্ষ, ট্যাক্স পরিস্থিতি এবং ইনভেসমেন্ট সবকিছু ভালোভাবে বিবেচনা করে নিবেন।

SBI Account এক Branch থেকে অন্য Branch কীভাবে Transfer করবেন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment