SBI Branch Transfer: বর্তমানে ডিজিটাল যুগে State Bank of India (SBI) গ্রাহকদের জন্য ব্যাংকিং আরো সহজ করে দিয়েছে। আপনারা যদি নিজের SBI সেভিংস একাউন্ট এক ব্রাঞ্চ থেকে অন্য ব্রাঞ্চে ট্রান্সফার করাতে চান, তাহলে সেটি এখন খুব সহজভাবেই হবে আপনারা চাইলে অফলাইন বা অনলাইন দুই ভাবেই করতে পারবেন।
এখানে আমরা পরিষ্কারভাবে দেখবো কিভাবে আপনারা কয়েকটি স্টেপ অনুসরণ করে নিজের একাউন্ট এক ব্রাঞ্চ থেকে অন্য ব্রাঞ্চে পরিবর্তন করতে পারবেন, কোন ঝামেলা ছাড়াই।
SBI Branch Transfer – কিভাবে করবেন?
- Online (YONO App) & Offline (Application)
- অনলাইনে করলে দ্রুত এবং সহজ
- অফলাইনে করতে চাইলে ব্রাঞ্চে যেতে হবে
- সময় লাগবে 1 – 7 দিন (কেস অনুযায়ী)
Method 1: Online SBI Branch Transfer (YONO App)
YONO SBI অ্যাপ ব্যবহার করে আপনি ঘরে বসেই ব্রাঞ্চ পরিবর্তন করতে পারবে খুব সহজেই।
কিভাবে করবেন?
- YONO App ওপেন করুন
- Service Request অপশনে যাবেন
- Change Home Branch সিলেক্ট করুন
- আপনার Current Branch নির্বাচন করুন
- নতুন Branch সিলেক্ট করে Confirm করুন
গুরুত্বপূর্ণ কিছু বিষয়:
সকাল ৯টা থেকে বিকেল ৫টার মধ্যে চেষ্টা করবেন
- অনেক সময় সাথে সাথে আপডেট হয়ে যায়, কোন কোন সময় 2-3 দিন সময় লাগে।
- একবার রিকোয়েস্ট করার পর কিছুদিন যাওয়ার পর আবার চেক করুন, মাঝেমধ্যে চেক করবেন
- মনে রাখবেন মোবাইল অ্যাপের মাধ্যমে যদি আপনারা এইসব কাজ করেন তার জন্য আপনাকে মোবাইল ব্যাংকিং বা নেট ব্যাংকিং থাকতে হবে।
Method 2: Offline SBI Branch Transfer (Application)
যদি আপনার internet banking বা YONO না থাকে তাহলে অফলাইন খুব সহজভাবে আপনারা অ্যাকাউন্ট ট্রান্সফার করতে পারবেন।
কিভাবে করবেন?
- আপনার নতুন SBI ব্রাঞ্চে যাবেন
- একটি সহজ আবেদনপত্র লিখবেন
- আবেদনপত্রে লিখুন আপনি পুরনো ব্রাঞ্চ থেকে নতুন ব্রাঞ্চে ট্রান্সফার করাতে চান আপনার অ্যাকাউন্ট
- তারপর নতুন ব্রাঞ্চে জমা দিন
এই সব কিছু ঠিক ভাবে করলেই নতুন ব্রাঞ্চ আপনার আবেদন পুরনো ব্রাঞ্চে পাঠিয়ে দেবে।
কিছু গুরুত্বপূর্ণ বিষয়:
- ৫ – ৬ দিন সময় লাগতে পারে বা তারও বেশি
- এক সপ্তাহ পর নতুন ব্রাঞ্চে গিয়ে স্ট্যাটাস চেক করুন। তাহলে বুঝতে পারবেন যে আপনার অ্যাপ্লিকেশনের কাজ হচ্ছে কি হচ্ছে না।
SBI Branch Transfer Sample Application (এটা শুধু বোঝানোর জন্য)
To
The Branch Manager
[Old Branch Name]
Subject: Request for Transfer of SBI Account
Respected Sir/Madam,
I request you to kindly transfer my SBI savings account from your branch to [New Branch Name].
Thanking You.
Yours Faithfully
[Your Name]
[Account Number]
আপনারা এইভাবে বা আরো সুন্দরভাবে এরকম একটা অ্যাপ্লিকেশন লিখে জমা দিবেন, যাতে সব কিছু ডিটেলসে লেখা থাকে এবং ব্যাংকে স্টাফদের বুঝতে সুবিধা হয়।
SBI Branch Transfer– কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর:
SBI Account ব্রাঞ্চ ট্রান্সফার করতে কতদিন সময় লাগে?
সাধারণত ২ থেকে ৭ দিন সময় লাগে। কিন্তু যদি আপনারা অনলাইন করেন সেই ক্ষেত্রে ২ থেকে ৩ দিনেও কাজ হয়ে যায়। এখানে ৭ দিন বলতে Working Day বোঝানো হয়েছে। বেশি সময় ব্যাংক বন্ধ থাকলে সেই ক্ষেত্রে ১০ থেকে ১৩ দিনের বা তারও বেশি সময় লাগতে পারে।
YONO ছাড়া কি ব্রাঞ্চ ট্রান্সফার করা যায় ?
আমি আগেই বলেছি, আপনারা চাইলে অফলাইনেও ব্রাঞ্চ ট্রান্সফার করাতে পারবেন, সেই ক্ষেত্রে একটি অ্যাপ্লিকেশন জমা দিতে হয় সেটা কিভাবে লিখবেন সেটাও আপনি ওপরে দেখে নিতে পারবেন।
ব্রাঞ্চ ট্রান্সফার করাতে কোন চার্জ লাগে?
না সাধারণত SBI ফ্রান্স ট্রান্সফারের জন্য কোন এক টাকারও চার্জ নেওয়া হয় না। মনে রাখবেন কোন স্টাফ চার্জের কথা বললে সেই ক্ষেত্রে ম্যানেজারের সঙ্গে কথা বলতে পারেন।
ট্রান্সফারের পর ATM/PASSBOOK বদলাতে হবে?
কোন কিছুই বদলাতে হবে না, আপনার আগে যেই অ্যাকাউন্ট নাম্বার ছিল সেটা একই থাকবে কোন পরিবর্তন আসবে না, আপনার আগের যে ATM ছিল সেটা দিয়েই কাজ চলবে সেটাও বদলাতে হবে না। শুধু মনে রাখবেন এখন থেকে টাকা জমা দিতে গেলে বা ব্যাংকে গিয়ে টাকা উইড্র করতে গেলে সেই ক্ষেত্রে নতুন ব্রাঞ্চে যেতে হবে।
SBI Branch Transfer নিয়ে শেষ কথা:
SBI অ্যাকাউন্ট ব্রাঞ্চ ট্রান্সফার এখন অনেক সহজ হয়ে গেছে। আপনি যদি দ্রুত করাতে চান তাহলে বাড়িতে বসে YONO App ব্যবহার করে করতে পারবেন, আর যদি অফলাইনে করতে চান তাহলে অফলাইনে অ্যাপ্লিকেশন জমা করে আপনাকে করতে হবে।
একটা কথা মনে রাখবেন শুধুমাত্র SBI ব্যাংকের ক্ষেত্রে নয় আপনি যেকোনো ব্যাংকের ব্রাঞ্চ ট্রান্সফার করাতে পারবেন তাদের নিজস্ব MOBILE BANKING APP এর মাধ্যমে বা অ্যাপ্লিকেশন জমা দিয়ে।
কোথায় Zero Balance Account খোলাবেন, কোথায় আপনাদের লাভ বেশি হবে, কোন Account সবার জন্য ভালো জানতে এখানে CLICK করুন।













